কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৭ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী

জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আন্দোলনকারীদের পক্ষে সংবাদ সম্মেলন করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আন্দোলনকারীদের পক্ষে সংবাদ সম্মেলন করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম। ছবি : কালবেলা

টানা দুই মাস ধরে দুই দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তবে দাবি দুটির বিষয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় সরকারের নিন্দা জানিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি দ্রুত দাবি দুটি মেনে নেওয়ারও আহ্বান জানান। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান তারা।

দুই দফা দাবি হলো—কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারসহ সারা দেশে বস্তি পুনর্বাসন করা।

বিদ্যমান পরিস্থিতিতে রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আন্দোলনকারীদের পক্ষে সংবাদ সম্মেলন করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম।

প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি; কিন্তু কার্যকর কোনো সমাধান হচ্ছে না। এজন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আশা করি, তিনি আমাদের কথা শুনলে দ্রুত বিষয় দুটির সমাধান হবে। এ সময় বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবার ও সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদকের সামনে গিয়ে সাময়িক অবস্থান নেন। এ সময় মো. আব্দুর রহিমের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম দুদকের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১০

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১১

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১২

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৪

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৫

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৬

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৭

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৮

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৯

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

২০
X