নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

নরসিংদীতে গণসমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা
নরসিংদীতে গণসমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দীর্ঘদিন যারা এ দেশ পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারেনি, বৈষম্য দূর করতে পারেনি। জুলুম, অত্যাচার, অবিচার, খুনখারাবি বন্ধ করতে পারেনি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে। তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধু দেশ, দল ও নেতা পরিবর্তন করে শান্তি আসবে না। শান্তি তখনই আসবে, যখন আমরা নীতি-আদর্শের পরিবর্তন আনতে পারব।

রোববার (৫ অক্টোবর) বিকেলে দলটির নরসিংদী জেলা শাখার উদ্যোগে নসাটিরপাড়া কে. কে. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, পার্বত্য এলাকার জন্য ভিন্ন আইন কেন থাকবে, তারা যদি দেশের নাগরিক হয় তবে তাদের সঙ্গে কীসের শান্তিচুক্তি করা হবে। দেশের অন্যান্য জেলায় যে আইন, পার্বত্য অঞ্চলে সেই একই আইন থাকতে হবে। ভিন্ন কোনো আইন আমরা চাই না।

সংগঠনের শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলোয়ার হোসাইন সাকি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X