কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ
কৃষি মার্কেটে আগুন

মালামাল রক্ষার চেষ্টায় ব্যবসায়ীরা

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন। ছবি : কালবেলা
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন। ছবি : কালবেলা

আগুন লাগার চার ঘণ্টা পেরিয়ে গেছে। এখনো আগুনে নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব সদস্যরা।

এর মধ্যেই দোকানের মালামাল রক্ষা করতে চেষ্টে করছেন মার্কেটের ব্যবসায়ীরা। তারা চেষ্টা করছেন আগুনের মধ্য থেকে যতটুকু সম্পদ রক্ষা করা যায়। যে যার মতো দোকানের দিকে ছুটছেন।

তবে আগুনের লেলিহান শিখায় আগেই অনেকের দোকানের মালামাল পুড়ে গেছে। মার্কেটের এক পাশের জুয়েলারি ও পোশাকের দোকান এবং অপরপাশে সবজি ও মাছ-মাংসের দোকানও পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে জুতার দোকান

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহত নেই।

মোহাম্মদ থানার ডিউটি অফিসার এসআই দেবলাল সরকার রনি কালবেলাকে বলেন, রাত ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশকিছু জায়গা পুড়ে গেছে। এখনো টিনশেডের অনেকাংশেই আগুন জ্বলছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়। আর বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে মুহুর্মুহু এসি বিস্ফোরণ হচ্ছে, সেটি সত্যি নয়। এই মার্কেটে এসির সংখ্যা একেবারেই নগণ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X