কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত আনসার সদস্য

আহত আনসার সদস্য মো. অন্তর। ছবি : কালবেলা
আহত আনসার সদস্য মো. অন্তর। ছবি : কালবেলা

রাজধানীর যাত্রাবাড়ী থানার করাতীটোলা এলাকার চান মিয়া সরদার (সি এম এস) মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি ঢাকা-৬ আসনের নির্বাচনী এলাকা।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে রেললাইন থেকে কেন্দ্রের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা-৬ আসনের ৪৪ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রনি ঘোষ।

তিনি বলেন, ভোট শুরুর আগে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময়ে কেন্দ্রের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আমাদের একজন আনসার সদস্য আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত আনসার সদস্য নাম মো. অন্তর (২২)। তিনি গতকাল থেকে দায়িত্ব পালন করছিলেন।

আহত অন্তর বলেন, আমাদের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) নুর উদ্দিনের নেতৃত্বে ভোর থেকে ভোটকেন্দ্রের প্রস্তুতি নিচ্ছিলাম। এই সময়ে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে সকাল সাড়ে ৬টার দিকে কেন্দ্রের সামনে ভোটারদের প্রতি নির্বাচন কমিশনারের নির্দেশনার পোস্টার ও ব্যানার লাগাচ্ছিলাম। এই সময় একটি ককটেল বিস্ফোরণ হয়। এটা দেখে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে যাব এই সময়ে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। দ্বিতীয় ককটেলটা আমার পায়ের কাছে বিস্ফোরণ হয়।

কেন্দ্রের প্লাটুন কমান্ডার (পিসি) নুর উদ্দিন বলেন, আমরা পোস্টার ও ব্যনার লাগানোর কাজ করছিলাম এই সময়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একটা ককটেল অন্তরের পায়ের কাছে বিস্ফোরণ হলে সে আহত হয়। পরবর্তীতে পুলিশের গাড়িরে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার পায়ে চারটি সেলাই দেন। আহত অন্তরের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে তাকে বাসায় পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১২

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৩

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৪

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৫

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৬

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৭

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

১৮

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১৯

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

২০
X