কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

একুশে ফেব্রুয়ারি মেট্রোরেল চলবে কি না, জানাল কর্তৃপক্ষ 

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও নিয়মিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে বলা হয়েছে, শুধু শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকে। এ দিন মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। এ ছাড়া অন্যান্য যে কোনো সরকারি ছুটি ও অনুষ্ঠানের দিন মেট্রোরেল চলাচল করবে।

এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সরকারি বিভিন্ন ছুটির দিনে মেট্রোরেল চলাচল করেছে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। বর্তমানে মেট্রোরেল উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল। ১৬টি স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে উঠানামা করতে পারেন। ভাড়া কাছের দূরত্বে সর্বনিম্ন ২০ টাকা থেকে দূরের দূরত্বে ১০০ টাকা পর্যন্ত।

মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এখনও চলমান। আগামী বছরের মধ্যে ওই অংশ চালু করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

আজকের নামাজের সময়সূচি

১০

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১১

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১২

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৩

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৪

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৫

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

১৬

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

১৭

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

১৮

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

১৯

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

২০
X