কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৭ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি কামনায় মোহাম্মদপুরে বিশেষ মোনাজাত

মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ। ছবি : কালবেলা
মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ। ছবি : কালবেলা

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে জাতীয় পার্টির একাংশের উদ্যাগে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বিভিন্ন মাদ্রাসা এবং আশপাশ এলাকার কয়েক সহস্রাধিক মানুষ অংশ নেন।

ইসতিসকার নামাজ শেষে রহমতের বৃষ্টি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এ সময় জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব কাজী মামুনুর রশীদ, কো-চেয়ারম্যান সুনীল শুভ রায় এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এরপর মোহাম্মদপুর থানা জাতীয় পার্টির উদ্যাগে টাউন হলের সামনে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন দলটির শীর্ষনেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১১

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১২

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৩

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৪

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৫

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৬

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৭

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

২০
X