কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

১২তম হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব অনুষ্ঠিত

তানযীমুল উম্মাহর ১২তম হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
তানযীমুল উম্মাহর ১২তম হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

অনুষ্ঠিত হয়েছে ১২তম হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব। রোববার (১২ মে) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালিত শাখাসমূহের ১ হাজার ২৩৪ জন হাফেজ শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ, পাগড়ি/স্কার্ফ, অ্যাওয়ার্ড ব্যাগ প্রদান করা হয়। পাশাপাশি সম্মাননা প্রদান করা হয় তাদের পিতা-মাতাকেও।

জাতীয় ও অন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কোরআন গবেষক, হাজার হাজার হাফেজের পদচারণায় মুখরিত হয়ে ওঠে তানযীমুল উম্মাহর এই বর্ণিল আয়োজন। সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের বেশিরভাগই ছিলেন পবিত্র কোরআনের হাফেজ।

আইসিসিবি হলরুমের দৃষ্টিনন্দন শোভাবর্ধন করেছে কোরআন-হাদিসের বাণীতে রং-বেরঙের অত্যাধুনিক ডিজাইনের নানা ব্যানার-ফেস্টুন। শুরু থেকেই বিভিন্ন সুরে সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল; শিক্ষার্থীদের কণ্ঠে মনোমুগ্ধকর হামদ-নাত ও ইসলামি সংগীত, বক্তৃতা, আলোচনা, কবিতা আবৃত্তিসহ চমৎকার পরিবেশনায় সকলের মন কাড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফেজ ড. এ. বি. এম হিযবুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফাদিলাতুশ শায়খ সাইয়েদ কামাল উদ্দীন জাফরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X