কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৯:০২ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

হটলাইনে কল, ৯৪ স্থানের জলাবদ্ধতা নিরসন করেছে ডিএনসিসি

ঘূর্ণিঝড় রিমালের কারণে অতি ভারি বর্ষণে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএনসিসির কর্মীরা। ছবি : কালবেলা
ঘূর্ণিঝড় রিমালের কারণে অতি ভারি বর্ষণে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএনসিসির কর্মীরা। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের কারণে অতি ভারি বর্ষণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংস্থাটির ৫ হাজার ৩০০ পরিচ্ছন্নতা কর্মী ও ১০টি কুইক রেসপন্স টিম কাজ করেছে।

প্রতিটি কুইক রেসপন্স টিমে ১০ জন করে মোট ১০০ জন সদস্য কাজ করছে। এ ছাড়া ডিএনসিসির হটলাইন নম্বর ১৬১০৬-এ পাওয়া ৯৪টি স্পটের জমে থাকা পানি অপসারণ করা হয়েছে।

সোমবার (২৭ মে) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিএনসিসির ১০টি অঞ্চলের সড়কে উপড়ে পড়া বড় ও মাঝারি মিলিয়ে মোট ১০৮টি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে পুরো কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক তদারকি করা হয়েছে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম কেন্দ্রীয় মনিটরিং সেন্টার পরিদর্শন করেন এবং কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকায় প্রায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এত ভারি বৃষ্টিতেও ডিএনসিসি এলাকায় প্রধান সড়কগুলোতে কোথাও দীর্ঘসময় পানি জমে থাকেনি। জলাবদ্ধতা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী। পাশাপাশি কাজ করছে ১০টি কুইক রেসপন্স টিম। হটলাইন নম্বরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রিমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১০

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১১

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১২

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৩

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৪

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৫

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৬

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৭

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৮

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

২০
X