কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ১১:২৫ এএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা

দক্ষিণ এশিয়ায় ঢাকা শহর ব্যয়বহুল শহরের মধ্যে দ্বিতীয়। ছবি : সংগৃহীত
দক্ষিণ এশিয়ায় ঢাকা শহর ব্যয়বহুল শহরের মধ্যে দ্বিতীয়। ছবি : সংগৃহীত

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অব লিভিং সার্ভে। ২০২৪ সালের এই তালিকায় শীর্ষে রয়েছে হংকং। এতে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪০তম। যদিও ২০২৩ সালের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৫৪। অর্থাৎ ১৪ ধাপ এগিয়েছে ঢাকা।

সোমবার (১৭ জুন) এ তালিকা প্রকাশ করা হয়। খবর সিএনএনের।

২০২২-২৩ সালেও তালিকায় শীর্ষে ছিল হংকং। এরপরেই রয়েছে সিঙ্গাপুরের অবস্থান। শীর্ষ ১০ শহরের মধ্যে সুইজারল্যান্ডের কয়েকটি শহর রয়েছে। ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালীসামগ্রী ও বিনোদন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস রয়েছে ১০তম স্থানে।

অন্যদিকে, গত বছর লন্ডন ছিল এ তালিকায় ১৭তম স্থানে। কিন্তু এবার যুক্তরাজ্যের এ শহরটি অষ্টম স্থানে উঠে এসেছে।

বিদেশিকর্মীদের জন্য কানাডা সবচেয়ে ব্যয়বহুল শহর টরেন্টো। তালিকায় এটির অবস্থান ৯২তম। এরপরে রয়েছে ভ্যানকুভারের অবস্থান।

২০২৪ সালের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর হলো- হংকং, সিঙ্গাপুর, জুরিখ, জেনেভা, বাসেল, বার্ন, নিউইয়র্ক, লন্ডন, নাসাউ ও লস অ্যাঞ্জেলেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X