কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

একজন সহযোদ্ধা হিসেবে কালবেলা শেষ পর্যন্ত থাকুক : মাহফুজ আহমেদ

অভিনেতা মাহফুজ আহমেদ। ছবি : সংগৃহীত
অভিনেতা মাহফুজ আহমেদ। ছবি : সংগৃহীত

দৈনিক কালবেলার ১ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ। তিনি বলেন, প্রথম বর্ষপূর্তি, প্রথম যে কোনো জিনিস অনেক প্রেমের, আনন্দের ও উৎসবের। কালবেলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমার অনেক অভিনন্দন ও ভালোবাসা।

মাহফুজ আহমেদ বলেন, কালবেলা আমাদের সঙ্গে থাকুক, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র, শিল্প সংস্কৃতি ও আমাদের সবার সঙ্গে থাকুক। আমাদের একজন সহযোদ্ধা হিসেবে শেষ পর্যন্ত থাকুক এটাই কালবেলার কাছে আমার প্রত্যাশা।

কোভিড পরবর্তী দুনিয়ায় অর্থনৈতিক টানাপড়েন। বিশ্বের অনেক প্রভাবশালী সংবাদ পত্রিকা টিকে থাকার লড়াইয়ে। ডিজিটাল মিডিয়ার হাতছানি। এমন পরিস্থিতির মধ্যে ২০২২ সালের ১৬ অক্টোবর বাজারে আসে দৈনিক কালবেলা।

অচলায়তন ভাঙার দীপ্ত শপথে আঁধার পেরিয়ে স্লোগানে পত্রিকাটি বাজারে এসেই তুমুল আলোড়ন তোলে। ছাপা পত্রিকার আস্থা ফেরাতে পাঠকদের উপহার দেয় একের পর এক দুর্দান্ত আলোচিত রিপোর্ট। গণমাধ্যম, গণমানুষের কণ্ঠস্বর- তা যেন ফুটিয়ে তোলার প্রাণান্তকর প্রচেষ্টা পত্রিকার প্রতিটি পাতাজুড়ে।

ছাপা পত্রিকার পাশাপাশি দেশে ডিজিটাল মিডিয়ায় সাড়া ফেলে দেয় কালবেলা অনলাইন ও মাল্টিমিডিয়া। নেট দুনিয়ায় পাঠক ও দর্শকের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে কালবেলা। সামাজিক মাধ্যমে মাত্র ৬ মাসে দেশের সব পত্রিকাকে পেছনে শীর্ষে কালবেলা।

পত্রিকার মাল্টিমিডিয়া তো বটেই অনেক টেলিভিশনকে পেছনে ফেলে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে কালবেলা। প্রতিদিন প্রায় ৩ কোটি বার কালবেলার ভিডিও দেখছেন দর্শকরা। অনলাইনে কালবেলার খবর পড়ছে দৈনিক প্রায় ২০ লাখ পাঠক। প্রিন্ট ভার্সন প্রতিদিন পড়েন প্রায় ৪০ লাখ পাঠক। সব মিলিয়ে দৈনিক কালবেলার সঙ্গে রয়েছেন প্রায় আড়াই কোটি পাঠক-দর্শক। মাসে প্রায় ১০০ কোটি পাঠক-দর্শকের ভালোবাসায় সিক্ত কালবেলা।

নিত্যনতুন সংবাদ এবং দারুণ উপস্থাপনায় ভিডিও সংবাদেও আছে নতুনত্ব। এসব অর্জনের পেছনে নিরলস কাজ করে চলেছে একঝাক তরুণ অদম্য সংবাদকর্মী।

প্রথম সংখ্যা থেকেই বাজিমাত করে আসছে দৈনিক কালবেলা। মাত্র ৩৬৫ দিনে বহু সংবাদের কারণে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে পত্রিকাটি। মার্কিন নিষেধাজ্ঞার তথ্য থেকে শুরু করে বহু দুর্নীতির মুখোশ উন্মোচিত হয়েছে কালবেলার অনুসন্ধানে। রিপোর্টার, সাব-এডিটর, এডিটর, কয়েকটি হাত ঘুরে একেকটি সংবাদ পরিণত হয় দেশ সেরা প্রতিবেদনে। তাই এই অল্প দিনের যাত্রায় কালবেলা পৌঁছে গেছে জনপ্রিয়তার অনন্য উচ্চতায়। মানুষের আস্থা এবং ভালোবাসায় প্রতিনিয়ত পত্রিকাটি লড়াই করছে কেবল নিজেকে ছাড়িয়ে যাওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X