চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ১২:৪৩ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

প্রতি বছর একজনকে হজ পালনে সহযোগিতার প্রতিশ্রুতি পিএইচপি ফ্যামিলির

চট্টগ্রাম প্রেস ক্লাবে সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাবে সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্যদের চিকিৎসা সহায়তায় স্থায়ী ফান্ড গঠন করার ঘোষণা দিয়েছেন পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফী মুহাম্মদ মিজানুর রহমান। একইসঙ্গে প্রতিবছর ক্লাবের একজন সদস্যকে পিএইচপি ফ্যামিলির সৌজন্যে পবিত্র হজ্বব্রত পালনে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

শনিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান। পিএইচপি চেয়ারম্যান আরও বলেন, পিএইচপি ফ্যামিলির সঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্পর্ক বহুদিনের পুরোনো। এ সম্পর্ক আগামীতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের জন্য শুদ্ধাচারে উদ্বুদ্ধকরণ কর্মশালা আয়োজনের প্রস্তাব দেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক অতিথিকে স্বাগত জানান। এ সময় প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সিনিয়র জার্নালিস্ট ফোরামের আহ্বায়ক মইনুদ্দীন কাদেরী শওকত, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, আমাদের সময়ের স্টাফ রিপোর্টার মো. মহিউদ্দিন, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার সুবল বড়ুয়া, এটিএন বাংলার ক্যামেরাপার্সন মো. ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X