চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১০:১০ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফ সেনাবাহিনীর হেফাজতে

এম এ লতিফ
এম এ লতিফ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আত্মগোপনে চলে যাওয়া চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এমএ লতিফ জনসমক্ষে এসেই জনরোষে পড়েছেন। পরে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের মাদারবাড়ি এলাকার মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন এমএ লতিফ। কিন্তু নামাজ শেষ করে বের হলে তাকে ধাওয়া দেন স্থানীয়রা। তাৎক্ষণিক তিনি মসজিদের গলিতে তার বোনের বাসায় ঢুকে রক্ষা পেলেও বিক্ষুব্ধ জনতা চারদিকে ঘিরে রাখে। একপর্যায়ে বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর টিম এসে তাকে হেফাজতে নিয়ে একটি মাইক্রোবাস করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, সরকার পতনের পর থেকে মাদারবাড়ী বোনের বাসায় আত্মগোপনে ছিলেন এমপি লতিফ। শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয়রা তাকে ধাওয়া করে। তখন তিনি আবার বাসায় ঢুকে যান। তখন বিক্ষুব্ধ স্থানীয়রা চারদিকে ঘিরে ফেলে তাকে বেরিয়ে আসতে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে তাকে নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক তার পরিবারের এক সদস্য বলেন, সকাল বেলা কথা হয়েছিল। তিনি তখন জানিয়েছিলেন, নিরাপদেই আছেন। কিন্তু এরপর আর যোগাযোগ হয়নি।

সাবেক সংসদ সদস্য লতিফের বিরুদ্ধে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দমন-পীড়নে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গত জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন এমএ লতিফ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার জয়ী হয়েছেন তিনি। চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতিও ছিলেন এমএ লতিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১১

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৩

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৪

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৫

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৭

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৮

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৯

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

২০
X