চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক আমিরীকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর

হালিশহর থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
হালিশহর থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রামের পটিয়ার সাংবাদিক আবেদুজ্জামান আমিরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার রাতে পটিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার আবেদুজ্জামান আমিরী দৈনিক যুগান্তর ও চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বদেশের পটিয়া প্রতিনিধি।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, নগরীর হালিশহর থানার বৈষম্যবিরোধী আন্দোলনের এক মামলার আসামি আবেদুজ্জামান আমিরী। এ মামলায় তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মামলার বাদী সাজ্জাদ আহমেদ সাদ্দাম ও তার ফুফাত ভাই ঘর থেকে বের হলে সিআরবি তিন রাস্তা এলাকায় তাদের গুলি করা হয়। এতে তার ফুফাত ভাই গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২০ আগস্ট হালিশহর থানায় করা মামলাটিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুর সবুর লিটনকে প্রধান আসামি করা হয়েছে। ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। সেখানে আবেদুজ্জামান আমেরীকে ২৯ নম্বর আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X