চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ছাত্রদল-যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রদল-যুবদলের ইফতার মাহফিল। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রদল-যুবদলের ইফতার মাহফিল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীর সাবেক ও বর্তমান ছাত্রদল-যুবদল নেতাদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) চট্টগ্রামের বহদ্দারহাটের কাঁশবন রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য জায়েদ বিন রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান আশিক বলেন, ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার লোক দেখানো উন্নয়ন হলেও বাঁশখালী ছিল অবহেলিত। এ ছাড়া চট্টগ্রাম-বাঁশখালী-কক্সবাজার মহাসড়ক দিয়ে চট্টগ্রাম-কক্সবাজারের দূরত্ব অনেক কমে গেলেও কোনো জনপ্রতিনিধি এ উদ্যোগ নেয়নি। ফলে বাঁশখালীর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি।

মাসুদ সিকদার বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে মফিজুর রহমান আশিক ছিলেন অন্যতম মাস্টারমাইন্ড। তিনি কর্মসূচি প্রণয়নসহ সম্মুখ যোদ্ধা হিসেবেও ভূমিকা রাখেন। গত ১৬ বছর ধরে গণতন্ত্রের লড়াইয়ে ভূমিকা রাখার জন্য তিনি একমাত্র ছাত্রনেতা যিনি দুবার গুমের শিকার হয়েছেন। তার এই ত্যাগের স্বীকৃতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের প্রকাশিত বইয়ে কিছুটা স্বীকৃতি পেলেও সেটি যথেষ্ট নয়।

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও জুলাই গণঅভ্যুত্থানের শাহাদাতবরণকারী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহসভাপতি আবু বক্কর সিকদার, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিরাত আমিন জিসান, জিএম সালাউদ্দিন কাদের আসাদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সিকদার, দক্ষিণ জেলা জাসাস সদস্য সচিব আলমগীর মাহফুজ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছবুর, বেলাল মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরানুল হক, জসিম উদ্দিন, মাইমুনুর রশিদ, আবু হানিফ, জালাল সিদ্দিকীসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X