চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
দুদকের মামলার রায়

ফটিকছড়ি উপজেলা শিক্ষা অফিসারের কারাদণ্ড 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শিক্ষা কর্মকর্তা আজিমেল কদরকে দণ্ডবিধির ১৬১ ধারায় এক বছর ছয় মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এই রায় দেন।

দুদকের পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডবিধির আলাদা ধারায় মোট দুই বছর ছয় মাস কারাদণ্ড ও ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম বলেন, দশ হাজার টাকা ঘুষ গ্রহণকালে দুদক টিম ফাঁদ পেতে ২০১৯ সালের ২৮ মার্চ ঘুষের টাকাসহ হাতেনাতে আজিমুলকে গ্রেপ্তার করে। এরপর তার নামে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে আদলতে চার্জশিটও দাখিল করে দুদক। বৃহস্পতিবার এ মামলার রায় হয়েছে।

মামলা পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯ সালে ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন আজিমেল কদর। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি তার কাছে তাসলিমা আক্তার নামের একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বদলির আবেদন নিয়ে যান। এরপর ২০ মার্চ বদলির বিষয়ে জানার জন্য গেলে উপজেলা শিক্ষা অফিসার আজিমেল কদর ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তাসলিমা ৫ হাজার টাকা দেন। এরপরও আজিমুল তাসলিমাকে আরও ১০ হাজার টাকা নিযে আসতে বলে। এমনকী টাকা না নিয়ে আসলে বদলি হবে না বলে জানিয়ে দেয়। এরপরই তাসলিমা বিষয়টি দুদকের কাছে অভিযোগ করেন। এরপর দশ হাজার টাকা ঘুষ গ্রহণকালে দুদক টিম ফাঁদ পেতে ২০১৯ সালের ২৮ মার্চ ঘুষের টাকাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১০

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১২

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৩

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৪

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৫

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৭

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৮

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৯

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

২০
X