চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রিকশাচালক-পুলিশের সংঘর্ষে গ্রেপ্তার আরও ৬

পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তাররা। ছবি : কালবেলা
পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তাররা। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দীন। এ মামলায় এখন পর্যন্ত ৫৬ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাকিল (২৬), মো. মোরশেদ আলম (২৭), হারাধন দে (৫৫), মো. জুয়েল (৩০), মো. সালাউদ্দিন (২৫) এবং মো. হাসমত আলী (৪৮)।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দীন কালবেলাকে জানান, থানার এক কিলোমিটার এলাকা থেকে মো. হাসমত আলী (৪৮) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইছহাক মেম্বারের বাড়ির মৃত ইসহাক মেম্বারের ছেলে। তবে তিনি নগরের উত্তর নালা পাড়া এলাকায় থাকেন। বাকি পাঁচজনকে পুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষের ঘটনা দায়ের হওয়া মামলা গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

দিনে ৩ বেলা খাওয়া ভালো, নাকি ঘন ঘন অল্প করে খাওয়া ভালো?

ছাত্রীনিবাসে নারী মেট্রনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান—এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে

জন্মদিনে কেন কেক কাটেন না জয়া?

পটুয়াখালীতে ৩০ কিমিজুড়ে এলাকাবাসীর অবস্থান

হাসপাতালে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

জার্মানির অ্যাপার্টমেন্টে আগুন, নিহত ৩

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে আগুন, দগ্ধ ২ নাবিকের মৃত্যু

ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ

১০

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

১১

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

১২

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

১৩

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

১৪

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

১৫

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

১৬

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

১৭

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

১৮

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

১৯

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

২০
X