চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এবার নালায় পড়ে শিশু নিখোঁজ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় রোববার নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরের আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় রোববার নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামের দেড় বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ওই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

নিখোঁজ ইয়াছিন আরাফাত স্থানীয় সাদ্দাম হোসেনের ছেলে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জালাল আহমেদ কালবেলাকে বলেন, ‘রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে এক শিশু নিখোঁজের খবর বিকেল সাড়ে ৫টার দিকে পাই। সেখানে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মী ও ডুবুরি দল কাজ করছে।’

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে নিখোঁজ শিশুটির উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও কাজ করছে। শিশুটি হাঁটতে হাঁটতে নালায় পড়ে গেছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। নালার প্রশস্ততা বেশি। নালায় বিপুল পরিমাণ বর্জ্য থাকায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে।’

এর আগে ৭ আগস্ট সকালে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় নালায় পড়ে নিপা পালিত (১৯) নামের হাটহাজারী সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১০

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১১

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৩

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৪

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৬

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৭

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৮

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৯

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

২০
X