চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

চামড়া নিয়ে অরাজকতা ঠেকাতে কঠোর অবস্থানে চসিক

চট্টগ্রাম নগর ভবনে এক সভায় বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগর ভবনে এক সভায় বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

কোরবানির চামড়া নিয়ে যাতে বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২১ মে) চট্টগ্রাম নগরভবনে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, কোরবানির হাট নিয়ে কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিছু অসাধু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া এনে কৃত্রিমভাবে দাম কমানোর চেষ্টা করে। এতে অনেক সময় চামড়া বিক্রি না হয়ে পড়ে থাকে। এতে করে পরিবেশ দূষিত হয়, নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।

তিনি আরও বলেন, নগরে বাইরের চামড়া ঢোকা ঠেকানো গেলে এখানকার কোরবানিদাতারা ন্যায্য দামে চামড়া বিক্রি করতে পারবেন। এতে অবিক্রিত চামড়ার পরিমাণ কমবে, পরিবেশও রক্ষা পাবে।

চামড়া নিয়ে এই অনিয়ম ঠেকাতে জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং রাজনৈতিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান মেয়র।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, কোরবানির দিন নগর পরিচ্ছন্ন রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যানবাহন ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি কর্মীদের সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চামড়া ব্যবসায়ী প্রতিনিধি, জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, সিএমপি, বিসিকসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X