কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহার ছুটি ঘোষণা করল কাতার, কবে ঈদ?

ঈদের ছুটি উদযাপন। ছবি : সংগৃহীত
ঈদের ছুটি উদযাপন। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিনের ছুটি ঘোষণা করেছে কাতার সরকার। গালফ অঞ্চলভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, কাতারে ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে, যা ইসলামে আরাফাত দিবস হিসেবে পরিচিত এবং অন্যতম পবিত্র দিন হিসেবে বিবেচিত।

যেহেতু ইসলামিক বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাই এখনো কাতারে ঈদের নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখে। সে অনুযায়ী, কাতারে ঈদের সম্ভাব্য দিন হতে পারে ৬ জুন।

২৭ মে সন্ধ্যায় কাতারের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন চাঁদ দেখা গেলে ৬ জুন ঈদ হবে, আর যদি চাঁদ না দেখা যায়, তাহলে ঈদ উদযাপন হবে ৭ জুন।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও ঈদুল আজহা উপলক্ষে চারদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে ৫ জুন আরাফাত দিবস এবং ৬ জুন ঈদুল আজহার সম্ভাব্য দিন ধরে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে এখানেও চূড়ান্ত তারিখ নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সে অনুযায়ী ২৮ মে জিলহজ মাস শুরু হতে পারে এবং ৬ জুন ঈদ উদযাপিত হতে পারে।

এদিকে বাংলাদেশে ঈদের সম্ভাব্য তারিখ হতে পারে ৭জুন। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন হয়ে থাকে সে হিসেবে বাংলাদেশে ৭ অথবা ৮ জুন ঈদুল আজহা পালিত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X