চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নৌবাহিনীর দায়িত্বে চট্টগ্রাম বন্দরে বেড়েছে গড় কনটেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরে বেড়েছে গড় কনটেইনার হ্যান্ডলিং। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দরে বেড়েছে গড় কনটেইনার হ্যান্ডলিং। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমোরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। এই পর্যন্ত এই টার্মিনালটি ঘিরেই বেশি আলোচনা হতে দেখা গেছে। দীর্ঘদিন এটি পরিচালিত করছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। তবে নৌবাহিনী দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরে বেড়েছে গড় কনটেইনার হ্যান্ডলিং।

গত ৭ জুলাই নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এই কনটেইনার টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নেওয়া পর থেকেই আগের চেয়ে প্রতিদিন গতে ২২৫ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং বেশি হচ্ছে বলে জানা গেছে। যা একটি ইতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে বলে মনে করছে বাংলাদেশ সরকার।

রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

ওই পোস্ট প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস লিখেছেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন সাইফ পাওয়ারটেক লিমিটেড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। ৬ জুলাই ২০২৫ তারিখে উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তি মেয়াদ শেষ হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুলাই ২০২৫ তারিখ থেকে এনসিটি টার্মিনালের দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড। ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত ৭ দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক ১০টি জাহাজের কনটেইনার লোডিং-আনলোডিং সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে এনসিটি’র ৪টি জেটিতে একযোগে ৪টি জাহাজে অপারেশন চলছে।

তিনি লেখেন, পূর্ববর্তী ৭ দিনে (১ জুলাই থেকে ৬ জুলাই) সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রতিদিন গড়ে ২,৯৫৬ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছিল। পরবর্তী ৭ দিনে (৭ জুলাই থেকে ১২ জুলাই) চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক প্রতিদিন গড়ে ৩,১৮১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X