চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তারুণ্যের নামে পেটুয়া বাহিনীর সমাবেশ করছে বিএনপি : তথ্যমন্ত্রী

ওয়ারিনটেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
ওয়ারিনটেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারুণ্যের সমাবেশ করে তরুণদের নৈরাজ্য শিক্ষা দিচ্ছে বিএনপি। তারুণ্যের সমাবেশের নামে তারা পেটুয়া বাহিনীর সমাবেশ করছে। আজ শনিবার চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) অটাম-২০২৩ সেশনে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওয়ারিনটেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামে বিএনপি তারুণ্যর সমাবেশের কথা বলে যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল, দেশের ইতিহাস-ঐতিহ্য সংবলিত ছবি এবং ম্যুরাল যেভাবে ভাঙচুর করেছে এতে প্রমাণিত হয় বিএনপি তরুণদের সন্ত্রাস শিক্ষা দিয়েছে। তারুণ্যের সমাবেশ করে তাদের তরুণদের নৈরাজ্য শিক্ষা দিচ্ছে। তারুণ্যের সমাবেশের নামে তারা পেটুয়া বাহিনীর সমাবেশ করছে। তা না হলে সমাবেশে যাওয়ার পথে যেগুলো ভাঙচুর করেছে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে শুরু করে অনেক মনীষীর ম্যুরাল ছিল, সেগুলো ভাঙচুরের যৌক্তিকতা নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, তোমরা যেমন ছোটশিশু ছিলে তোমাদের মা-বাবারা যখন বৃদ্ধ হবে তখন তারাও শিশু হয়ে যাবে। তখন তারা তোমাদের যেভাবে মায়া-মমতা, স্নেহ দিয়ে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তোমরাও ঠিক সেভাবে তাদের খেয়াল রাখবে। আমাদের একটা সংস্কৃতি আছে, আমাদের একটা সামাজিক বন্ধন আছে, পারিবারিক শিক্ষা আছে। আমাদের সেই সংস্কৃতি ইউরোপ-আমেরিকার চেয়েও অনেক উন্নত। আমরা ইউরোপীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ চাই না।

আইআইইউসির ভাইস চ্যান্সেলর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। আইআইইউসির বোর্ড অব ট্র্বাস্টির চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X