সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাঁচানো গেল না সেই বানরটিকে

আহত বানরটিকে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। পুরোনো ছবি
আহত বানরটিকে চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। পুরোনো ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে আহত বানরটি চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ের মারা যায়। বর্তমানে তার মৃতদেহটি চট্টগ্রামের ষোলো শহরে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ের রাখা হয়েছে।

বানর মারা যাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য। তিনি বলেন, প্রথম দিন বানরটি সীতাকুণ্ড থেকে উদ্ধার করে নিয়ে আসার পরে একটু শারীরিক উন্নতি হলেও পর দিন থেকে ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছিল। গতকাল বিকেলে বানরটি খাওয়া দাওয়া ছেড়ে দেয়। পরে তাকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরের স্যালাইন পুস করা হয় এবং সেখানে চিকিৎসকরা বানরটিকে তরল জাতীয় খাওয়া খাওয়ানোর জন্য নির্দেশ দেন। কিন্তু সে একেবারেই কিছুই খাচ্ছিল না। আজ সকালবেলা তাকে অনেক খাওয়ানোর চেষ্টা করেছিল। পরে দুপুর সাড়ে ১২টার দিকে দেখভাল করার দায়িত্বে থাকা কর্মী গিয়ে দেখেন বানরটি মারা গেছে।

তিনি আরও বলেন, নিহত বানরের মৃতদেহটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ের ভেতর পুঁতে ফেলা হবে। বানরটিকে বাঁচানো ও চিকিৎসার কোনো কমতি ছিল না।

এর আগে পরপর তিনদিন বিদ্যুতের শকে আহত হওয়া বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুরু উদ্দিন রাশেদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। পরে গত ৪ সেপ্টেম্বর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আজ দুপুর সাড়ে ১২টায় বানরটি মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১০

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১১

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১২

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৩

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৪

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৫

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৬

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৭

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৮

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৯

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

২০
X