কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

আমার বিবেক কি আমাকে যন্ত্রণা দেবে না : তাজুল ইসলাম

চট্টগ্রাম সার্কিট হাউসে এক সমন্বয় সভায় বক্তব্য দিচ্ছেন সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : কালবেলা
চট্টগ্রাম সার্কিট হাউসে এক সমন্বয় সভায় বক্তব্য দিচ্ছেন সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : কালবেলা

চট্টগ্রামে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সমন্বয়হীনতা এবং জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে এবার বিভিন্ন সেবা সংস্থার দায়িত্বশীলদের এক হাতে নিলেন সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী সমন্বয় সভা হয়েছে কি না, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি কতটুকু খুঁটিনাটি জানতে চেয়েছেন তিনি।

সভায় জলাবদ্ধতা প্রসঙ্গে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘কেন জলাবদ্ধতা হবে। তখন শুনি এটা এ কারণে হয়েছে। হয়তো অসিলা দেখানো যাবে। কিন্তু আমার বিবেক কি আমাকে যন্ত্রণা দেবে না।’

শনিবার (১৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম নিয়ে সমন্বয় সভায় এসব বিষয় আলোচনা হয়। এ সময় চসিক, সিডিএ, ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার শীর্ষ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে আগস্টের শুরুতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। স্মরণকালের রেকর্ড বৃষ্টিতে টানা চারদিন জলাবদ্ধতা সৃষ্টি হয় নগরীতে। এর আগে ও পরেও বেশ কয়েক দফা ডুবেছে বন্দর নগরী চট্টগ্রাম। এ সময় চসিক-সিডিএর দায়িত্বশীলরা জলাবদ্ধতার কারণ হিসেবে একে অপরকে দোষারোপ করেছিলেন। এ ঘটনার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে সমন্বয় সভায় নানা প্রশ্নের জবাব চান মন্ত্রী তাজুল ইসলাম।

এ সভার একপর্যায়ে বক্তব্য দিচ্ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম। এ সময় ধমকের সুরে মন্ত্রী তার কাছে প্রশ্ন করেন, ‘আপানারা কি প্রতি মাসে সভা করেছেন। আপনি ঠিক করে বলেন, কয়টা সভা করছেন।’ এ সময় পাশ থেকে কেউ একজন বলে উঠেন ৯টি সভা হয়েছে স্যার।

সভায় উপস্থিত প্রতিনিধিদের কাছে মন্ত্রী তাজুল ইসলাম বিভিন্ন কাজের অগ্রগতি জানতে চান। বিভিন্ন প্রশ্নের জবাব শুনে অসন্তোষ প্রকাশ তাজুল ইসলাম বলেন, ‘এর আগেও অনেকবার সমন্বয় সভায় একই ধরনের কথা শুনেছি। এই ধরনের কথা আর শুনতে চাই না। কাজ কতটুকু হয়েছে, শেষ হয়েছে কিনা তাই বলুন।’

সভায় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, চসিক, সিডিএ, ওয়াসার প্রকৌশলী ও বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X