পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

বিষাক্ত গ্যাস ট্যাবলেটের প্রভাবে মরে যাওয়া বিভিন্ন প্রজাতির মাছের খণ্ডচিত্র। ছবি : সংগৃহীত 
বিষাক্ত গ্যাস ট্যাবলেটের প্রভাবে মরে যাওয়া বিভিন্ন প্রজাতির মাছের খণ্ডচিত্র। ছবি : সংগৃহীত 

রংপুরের পীরগাছায় পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মশিয়ার রহমান নামে এক উদ্যোক্তার প্রায় ৪০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ওই উদ্যোক্তার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার সাতদরগা বাজারে দেওয়ানবাগ দরবার শরীফের সামনের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের হরিচরণ গ্রামের মশিয়ার রহমান দীর্ঘদিন থেকে নিজেরসহ মানুষের পুকুর ভাড়া নিয়ে মাছচাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। সাতদরগা বাজারের দেওয়ানবাগ দরবার শরীফের সামনে স্থানীয় একজনের ৬০ শতকের একটি পুকুর ভাড়া নিয়ে সেখানে তিনি ৪০ মণের মতো বিভিন্ন প্রজাতির মাছ অন্য পুকুরে স্থানান্তর করার জন্য মজুদ করে রেখেছিলেন।

শুক্রবার রাতে স্থানীয় একজন তাকে মোবাইলে জানায়, অভিযুক্ত ফারুকসহ আরও কয়েকজন লোক তার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করছে। সে সময় তিনি রংপুর শহরে অবস্থান করায় ঘটনাস্থলে না আসলেও পরের দিন শনিবার সকালে পুকুরে গিয়ে দেখেন পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। পরে তিনি এ বিষয়ে স্থানীয় আরাজী প্রতাবিষু গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

উদ্যোক্তা মশিয়ার রহমান বলেন, প্রথমে আমি যখন খবর পাই আমার পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হচ্ছে। তখন আমার বিশ্বাসই হয়নি। কেননা আমি তো কারও ক্ষতি করিনি। আমার ক্ষতি মানুষ কেন করবে। অবশ্যই এর পেছনে বড় কোনো রহস্য আছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

অভিযুক্ত ফারুক হোসেন বলেন, আমি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমি গরিব মানুষ। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।

পীরগাছা থানার এএসআই শাহীন মিয়া বলেন, এ ব্যাপারে একটা অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

১০

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১১

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

১২

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১৪

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১৫

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১৬

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৭

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১৮

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১৯

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

২০
X