চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

জামিন না পেয়ে বিচারককে জুতা ছুড়ে মারলেন বিএনপি সমর্থক

চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

জামিন না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক আসামি। ডিজিটাল নিরাপত্তা আইন মামলার চার্জশিটভুক্ত আসামি মনির খান মাইকেল (৩২) মঙ্গলবার (২৮ নভেম্বর) কাঠগড়া থেকে এজলাসে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।

আসামি মনির খান মাইকেল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। মামলার অভিযোগ সূত্রে কা.বি. ১৬১ ধারায় মামলার সাক্ষ্যের জবানবন্দি অনুযায়ী আসামি মনির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থক।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, হাজতি আসামি মনির খান মাইকেলের জামিন শুনাননির দিন ধার্য ছিল। মঙ্গলবার দুপুরে এজলাসে বিচারক আসনে বসামাত্র পুলিশের উপস্থিতিতে গালাগাল করতে করতে বিচারককে দুটি স্যান্ডেল ছুড়ে মারেন আসামি মনির।

তিনি আরও বলেন, আসামির অভিযোগ তাকে জামিন দেওয়া হচ্ছে না। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে বলে জানান পিপি।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২২ জানুয়ারি মনিরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদসহ এমপি, ডিআজিদের নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ব্রাহ্মণিবাড়িয়ার নাসিরনগর থানায় মামলা হয়। ২০২১ সালের ২০ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন মনির। একই বছরের ২০ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এর আগে ২০১১ সালের ২৫ আগস্ট চট্টগ্রাম আদালতে জামিন না পেয়ে ক্ষুব্ধ হয়ে বিচারকের উদ্দেশে এক আসামি জুতা ছুড়ে মারেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X