চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

১০ বছর আগে চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বামী হত্যার দায়ে স্ত্রী মিনু আক্তারকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ওই নারী পলাতক রয়েছেন। তার বাড়ি পটিয়া থানার কুসুমপুরা এলাকার আনু মিয়া চেয়ারম্যান বাড়ি।

বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফুর রহমান এই রায় দেন।

এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। আদালত সূত্র জানায়, দাম্পত্য কলহের জের ধরে ২০১৩ সালের ২ ডিসেম্বর রাতে স্বামীকে গলা টিপে হত্যা করেন মিনু আক্তার। ময়নাতদন্তের রিপোর্টে সত্যতা পেয়ে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালারপোল পুলিশ ফাঁড়ির তৎকালীন উপপরিদর্শক হুমায়ুন কবীর বাদী হয়ে পটিয়া থানায় মিনুর বিরুদ্ধে হত্যা মামলা করেন। একই বছরের ২০ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, স্বামী আবদুর রহিমকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

২০১৫ সালের ২৫ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X