রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

অস্ত্রসহ গ্রেপ্তার মো. সুমন উদ্দিন । ছবি : কালবেলা
অস্ত্রসহ গ্রেপ্তার মো. সুমন উদ্দিন । ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে অস্ত্রসহ মো. সুমন উদ্দিন (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা মগবাঁধের ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি এলজি ও একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৪-২২৬১) জব্দ করা হয়। গ্রেপ্তার সুমন রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড ইছাখালী মোহাম্মদপুর এলাকার মৃত রাজা মিয়ার ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও একটি সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক আইনে মামলা রয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X