কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মুক্তিপণ দিয়ে ফিরলেন অপহৃত পাঁচ কৃষকের চারজন

কক্সবাজারের টেকনাফ হ্নীলা থেকে অপহৃত চার কৃষক উদ্ধার। ছবি : কালবেলা
কক্সবাজারের টেকনাফ হ্নীলা থেকে অপহৃত চার কৃষক উদ্ধার। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফ হ্নীলা থেকে অপহৃত পাঁচ কৃষকের মধ্যে চারজন ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে। অপর একজন এখনো অপহরকারীদের হতে বন্দি রয়েছে।

রোববার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে অপহৃতদের ফেরত দিয়েছে বলে নিশ্চিত করেছেন ভূক্তভোগীর পরিবার। মুক্তি পেয়ে পরিবারের কাছে ফেরত আসা কৃষকরা এখন পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তারা।

তারা হলেন, হ্নীলা পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে মো. রফিক (২২), শাহাজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান (১৫)। এ ছাড়া আব্দুর রহিমের ছেলে মো নুর (১৮) কে এখনও ফেরত দেয়নি অপহরণকারীরা।

জানা যায়, বৃহস্পতিবার (২১ মার্চ) টেকনাফ হ্নীলার পানখালী এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে অপহৃত পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে অপহৃত রফিকের ভাই মো. শফিকের ফোন করে অপহরণকারীরা। কিন্তু আর্থিক সংকটের কারণে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে অপহৃতদের উদ্ধার করতে পারেনি। পরে অপহৃত চার কৃষক পরিবার ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাদের সদস্যদের ফিরিয়ে আনেন। এখনো অপহরণকারীদের হাতে জিম্মি রয়েছেন মুহাম্মদ নুর নামে আরেকজন।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, মুক্তিপণ দিয়েছে কিনা জানিনা। তবে পুলিশ অপহৃতদের উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। রাতে অভিযানে গিয়ে চারজনকে উদ্ধার করা হয়। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে। অন্যজনকে উদ্ধারের অভিযান চলছে।

স্থানীয়রা জানান, এর আগে রোববার (১০ মার্চ) হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ৭ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা। একদিন পর ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন। কিন্তু ৯ মার্চ হ্নীলার পূর্ব পানখালী এলাকা থেকে অপহৃত মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছোয়াদ বিন আব্দুল্লাহ (৬) এখনও বাড়ি ফিরেনি।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত টেকনাফের পাহাড় কেন্দ্রিক ১০৩টি অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের শিকার ৫২ জন স্থানীয় এবং ৫১ জন রোহিঙ্গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X