চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১২ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বেলুন উড়িয়ে শুরু হলো জব্বারের বলী খেলা

বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় জব্বারের বলী খেলা। ছবি : কালবেলা
বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় জব্বারের বলী খেলা। ছবি : কালবেলা

শতাধিক কুস্তিগিরের অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হলো ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৫তম আসর। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের লালদিঘি মাঠে অস্থায়ী মঞ্চে এ কুস্তি প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন।

প্রতিবছর বিকেল ৩টায় প্রতিযোগিতা শুরু হলেও এ বছর তাপদাহের কারণে শুরু হয় বিকেল ৪টায়। এর আগে সকাল ১১টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কুস্তিগির এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সহসভাপতি চৌধুরী ফরিদ বলেন, তাপপ্রবাহের কারণে বলী খেলার মূল আসরের সময় এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হয়েছে। এই সময়ে তাপপ্রবাহ কমবে। এবার শতাধিক বলী নাম জমা দিয়েছেন।

মেলার আয়োজকরা জানান, ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের তরুণদের সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলী খেলা। এরপর থেকে ধারাবাহিকভাবে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

১০

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১২

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৩

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৪

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৬

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৭

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৮

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

২০
X