চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারসহ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্যবসায়ী এস এম আবদুল হাইসহ তিনজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ছবি : সংগৃহীত
ব্যবসায়ী এস এম আবদুল হাইসহ তিনজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ছবি : সংগৃহীত

প্রায় ১৫২ কোটি টাকার ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের ব্যবসায়ী লিজেন্ড টেক্সটাইলের পরিচালক এস এম আবদুল হাই ও তার স্ত্রীসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

এস এম আবদুল হাই ছাড়া নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন তার স্ত্রী নিলুফার আকতার এবং পরিচালক মোরশেদ শাহনুর হাসিন হিমাদ্রী।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, বেসরকারি একটি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণের প্রায় ১৫২ কোটি টাকা পরিশোধ না করায় লিজেন্ড টেক্সটাইলের পরিচালক এস এম আবদুল হাই ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের নভেম্বরে লিজেন্ড টেক্সটাইলের পরিচালক এস এম আবদুল হাই, তার স্ত্রী নিলুফার আকতার এবং পরিচালক মোরশেদ শাহনুর হাসিন হিমাদ্রীর বিরুদ্ধে অর্থঋণ আদালত চট্টগ্রামে দুটি মামলা করে ব্যাংক। ১৩৫ কোটি ৭৫ লাখ ২৬ হাজার ৫২১ টাকা খেলাপি ঋণ আদায়ে একটি ও অপর মামলাটি ১৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৭৯ টাকা খেলাপি ঋণ আদায়ে দায়ের করা হয়।

মামলা দুটিতে বেসরকারি ব্যাংকটির দাবি, ঋণের পরিমাণ ১৫২ কোটি টাকার বেশি। তার বিপরীতে যে সম্পত্তি বন্ধক রয়েছে তা ডিক্রির জন্য যথেষ্ট নয়।

আবদুল হাই আমমোক্তারের মাধ্যমে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। তবে অসুস্থতার অজুহাত দেখিয়ে আদালতে আবেদন করে আবদুল হাইয়ের আইনজীবী।

আদালত আবেদন নামঞ্জুর করে এস এম আবদুল হাই, তার স্ত্রী নিলুফার আকতার এবং পরিচালক মোরশেদ শাহনুর হাসিন হিমাদ্রীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। আর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বিশেষ শাখাকে নির্দেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X