জাহাঙ্গীর আলম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৭:৫৪ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে ডুবছে জ্বালানি মন্ত্রণালয়ের গাড়ি!

আনোয়ারা পারকি সৈকতে সাগরে ডুবছে জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত জিপ গাড়ি। ছবি : কালবেলা
আনোয়ারা পারকি সৈকতে সাগরে ডুবছে জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত জিপ গাড়ি। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতের পানিতে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি জিপ গাড়ি ডুবতে দেখা গেছে।

শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে পারকি সমুদ্র সৈকতের চরে আটকে যায় এ গাড়িটি। দীর্ঘ ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার না করায় পানিতে ডুবতে থাকে সরকারি দপ্তরের এই গাড়িটি।

গাড়ির সামনে জরুরি তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে স্টিকার রয়েছে। তবে গাড়িটির কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলছেন না।

গাড়িটির চালক পরিচয় দিয়ে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, আমরা চট্টগ্রামের পটিয়া থেকে (ঢাকা মেট্রো ঘ ১১-১৩৩৩) ও (ঢাকা ল-৭৮) নম্বরের দুটি গাড়ি নিয়ে ভোর ৭টার দিকে ভ্রমণের উদ্দেশ্য পারকি সৈকতে আসি। দুই গাড়িতে আমরা ১২ জন ছিলাম। সামনের গাড়িটি (ঢাকা-ল ৭৮) সৈকতে নামার পর বালুতে আটকে যায়, পরে জোয়ারের পানিতে ডুবে যায়।

তিনি আরও বলেন, আমরা জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পটিয়া অফিসে কর্মরত। তবে গাড়ির কর্মকর্তারা সাংবাদিক পরিচয়ের পর তাদের চাকরির ক্ষতি হবে জানিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।

প্রত্যক্ষদর্শী ও সৈকতের ফটোগ্রাফার মো. মোজাম্মেল জানান, গাড়িটি হঠাৎ সাগরের পানিতে আটকে পড়ে। তাদের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে তারা মদ্যপ অবস্থায় ছিল।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মিজানুর রহমান বলেন, সকালে সরকারি স্টিকারযুক্ত একটি গাড়ি পারকি বিচে নামলে বালুতে আটকে পাড়ে, বিচে গাড়ি নামা নিষেধ। কিন্তু ওরা কেনো নামাল বুঝতে পারছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X