কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিসি ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে ফ্লোরা সিস্টেমস

এনসিসি ব্যাংক ও ফ্লোরা সিস্টেমস লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
এনসিসি ব্যাংক ও ফ্লোরা সিস্টেমস লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের ডিজিটাল রূপান্তর করবে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লোরা সিস্টেমস লিমিটেড।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে, যা এনসিসি ব্যাংকের প্রযুক্তিগত অবকাঠামোকে উন্নত করতে এবং গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে।

আন্তর্জাতিক কোর-ব্যাংকিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেমিনস ও ওরাকলের সঙ্গে প্রতিযোগিতা করে এই কাজ করার সুযোগ পায় ফ্লোরা সিস্টেমস।

আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করেন এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ আনিসুর রহমান ও শেখ শাহাদাত হোসেন, ফ্লোরা সিস্টেমসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম প্রমুখ।

ফ্লোরা সিস্টেমস তাদের ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর ভার্সন ১৮.৪ থেকে ২২.৪ এ উন্নীত করে এনসিসি ব্যাংকের সকল প্রকার কোর ব্যাংকিং পরিষেবা পরিচালনা করবে। এই আপগ্রেড এনসিসি ব্যাংকের সেবার মান, দক্ষতা এবং নিরাপত্তা বাড়াবে, যা গ্রাহকসেবা উন্নীতকরণে এনসিসি ব্যাংকের প্রতিশ্রুতিকে আরও বর্ধিত করবে। ফ্লোরা সিস্টেমসের সঙ্গে এই ডিজিটাল রূপান্তর উদ্যোগটি এনসিসি ব্যাংকের ডিজিটাল সক্ষমতাকে আরও বিস্তৃত করবে এবং গ্রাহকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক উন্নত ব্যাংকিং অপারেশনের প্রতিশ্রুতি দৃঢ় করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফ্লোরা ব্যাংক সিবিএস একটি বিস্ত এবং নিরাপদ ব্যাংকিং পরিষেবার জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভিত্তি যা বহুমুদ্রা লেনদেন, অতিউন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং জালিয়াতি প্রতিরোধের জন্য সহায়ক সফটওয়্যার। ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেমের আপগ্রেডের পাশাপাশি, এএমএল বা সিএফটি, এমআইএস এবং রেগুলেটরি রিপোর্টিং, অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ওয়ালেট, ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড এবং আরও অন্য সেবাও চালু করবে।

প্রসঙ্গত, ফ্লোরা ব্যাংক সিবিএস বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত কোর ব্যাংকিং সফটওয়্যার, যা স্থানীয়ভাবে তৈরি এবং দেশের ৮টিরও বেশি প্রধান ব্যাংকে পূর্ণ সিবিএস হিসেবে এবং আরও ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ সেবা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X