স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:১৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

দলকে সিরিজ জিতিয়ে যা বললেন জাকের

জাকের আলী। ছবি : সংগৃহীত
জাকের আলী। ছবি : সংগৃহীত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান যার, সেই জাকের আলী ম্যাচ শেষে জানালেন, রান নয়—তিনি কেবল ‘জয় এনে দেওয়া রান’-ই গণনা করেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে চাপের মধ্যে ৫৫ রানের ইনিংস খেলে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়েছেন জাকের। তবে তার কাছে এই ইনিংস শুধু রান নয়, এক অর্থপূর্ণ ভূমিকার প্রতিফলন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘আমি কেবল ম্যাচ জেতানো রানকেই গুরুত্ব দিই। বাকি রান আমার মনে থাকে না।’

বাংলাদেশ যখন ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন জাকের ও মেহেদী হাসানের জুটি দলকে এনে দেয় স্বস্তি। দুজন মিলে ৫৩ রানের জুটি গড়েন। মেহেদী ২৫ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আক্রমণাত্মক ভূমিকা নেন, জাকের খেলেন ঠান্ডা মাথায়। মাঠে নামার আগে অধিনায়ক লিটন দাস তাকে নতুন পরিকল্পনার কথা জানান।

জাকের বলেন, ‘খেলার আগে আমি ভেবেছিলাম উইকেট ১৫৫-১৬০ রানের। কিন্তু লিটন ভাই বললেন, ১৪০-এ লক্ষ্য রাখো। ওটাই মাথায় রেখে ব্যাটিং করেছি। শেষ বলে ছক্কা মারলে ঠিক ১৪০ হতো।’

যদিও তিনি এই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করেছেন, জাকের জানান, টেল এন্ডারদের সঙ্গে ব্যাটিং তার চেনা পরিবেশ। বয়সভিত্তিক ক্রিকেটেও এমন পরিস্থিতিতে খেলে অভ্যস্ত তিনি।

‘আমি সবসময় সাত নম্বরে ব্যাট করেছি বয়সভিত্তিক পর্যায়ে। তাই লোয়ার অর্ডারের সঙ্গে ব্যাটিং আমার চেনা। আমি কেবল অপর প্রান্তের ব্যাটারকে বাঁচিয়ে নিজের কাজটা করে যাওয়ার চেষ্টা করি।’

তার ভাষ্যমতে, ‘আমি আগে থেকেই জানতাম, পাঁচ নম্বরে ব্যাট করতে হবে। মানসিক প্রস্তুতি ছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরেও এখানে ব্যাট করেছি। ব্যাটিং কোচ সালাহউদ্দিন স্যারের সঙ্গে গত দুই বছর ধরে এটা নিয়েই কাজ করছি।’

পাকিস্তান ইনিংসেও একটি দুঃসাহসী লড়াইয়ের গল্প ছিল। ৪৭ রানে ৭ উইকেট হারানো পাকিস্তান হঠাৎই ঘুরে দাঁড়ায় ফাহিম আশরাফের ব্যাটে। মাত্র ৩২ বলে করেন ৫১ রান। এরপর আফ্রিদি ও দানিয়ালও ম্যাচে রোমাঞ্চ যোগ করেন। তবে বাংলাদেশের বোলাররা শেষ মুহূর্তে ঘাবড়ে না গিয়ে জয়ের বন্দরে পৌঁছান।

জাকেরের শেষ কথায় ফুটে ওঠে ক্রিকেটের আসল সৌন্দর্য, ‘এই তো টি-টোয়েন্টির সৌন্দর্য। প্রতিপক্ষ লড়াই করবেই। আমরা কিছু ভুল করেছি ফিল্ডিংয়ে, তবে শামীমের সেই শেষ ক্যাচটা দেখুন! এভাবেই টাইট ম্যাচ জিততে হয়। শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পরও আমরা লড়াই করেছি। শেষ পর্যন্ত জয়টাই মুখ্য।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X