কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়োজনে আবার ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

খামেনি ও ট্রাম্প। ছবি : সংগৃহীত
খামেনি ও ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানে আবার হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলায় মারাত্মক ক্ষতি হওয়া সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হুমকি দেন। তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাবে।

সোমবার রাতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর এবং স্থাপনা ধ্বংস হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন। অবশ্যই, ঠিক যেমন আমি বলেছিলাম। প্রয়োজনে আমরা আবারও তা করব।

ট্রাম্প সিএনএনকে প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর প্রকাশের জন্যও আক্রমণ করেন। সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল, গত মাসে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি।

ট্রাম্প লিখেছেন, ব্রেট বেয়ারের সাক্ষাৎকার অনুসারে ভুয়া খবর দেওয়ায় সিএনএনের উচিত অবিলম্বে তাদের ভুয়া প্রতিবেদককে বরখাস্ত করা। সে সঙ্গে আমার এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা মহান পাইলটদের কাছে ক্ষমা চাওয়া।

এর আগে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের দৃঢ় সিদ্ধান্তটি জানান।

মঙ্গলবার (২২ জুলাই) দ্য টাইমস অব ইসরায়েল সেই সাক্ষাৎকারের বরাতে জানায়, সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধে ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এ তথ্য আরাগচি স্বীকার করে নেন। তবে বলেন, তেহরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে পারে না। ইরান হাল ছেড়ে দেবে না।

তিনি বলেন, সমৃদ্ধকরণ আপাতত বন্ধ করা হয়েছে। কারণ, ক্ষতির পরিমাণ ব্যাপক। তবে স্পষ্টতই আমরা সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না। কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। এখন তার চেয়েও বেশি, এটি জাতীয় গর্বের প্রশ্ন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X