কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র

‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

অটিজম ও এনডিডি সেবাদানকেন্দ্রের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
অটিজম ও এনডিডি সেবাদানকেন্দ্রের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

‘তারুণ্যের পদাবলি, তারুণ্যের জয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অটিজম ও এনডিডি সেবাদানকেন্দ্র ঢাকা উত্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অটিজম ও এনডিডি সেবাদানকেন্দ্রের (ঢাকা উত্তর) সহকারী পরিচালক ইসরাত জাহান মারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা অটিজম ও এনডিডি আক্রান্ত ব্যক্তিদের জন্য সমন্বিত সেবা প্রদান, সামাজিক স্বীকৃতি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আগামীর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা যুবসমাজের ভূমিকা, তাদের সুযোগ-সুবিধা এবং বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষত, অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডি) নিয়ে আরও বেশি সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম এবং পরামর্শ দেওয়া হয়।

সভায় অটিজম এবং এনডিডি নিয়ে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয় যাতে তারা সক্রিয়ভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন। এ ছাড়া, অনুষ্ঠানে অটিজম ও এনডিডি সেবাদানকেন্দ্রের সেবাসমূহ এবং ভবিষ্যতে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X