কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০১:০৩ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের অন্যতম শীর্ষ সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক 

দেশের অন্যতম শীর্ষ সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক। ছবি : কালবেলা
দেশের অন্যতম শীর্ষ সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক। ছবি : কালবেলা

ব্র্যাক ব্যাংক টানা তিন বছর বাংলাদেশের অন্যতম শীর্ষ সাসটেইনেবল ব্যাংকের স্বীকৃতি পেল।

২০২২ সালের সাসটেইনেবিলিটি রেটিং অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ব্র্যাক ব্যাংককে এ মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করেছে।

২০২০ সাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট টেকসই অর্থায়ন, সবুজ পুনঃঅর্থায়ন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি সূচকের ভিত্তিতে প্রতি বছর শীর্ষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান গত ২৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রেড ১) মো. খুরশীদ আলম, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ডিরেক্টর চৌধুরী লিয়াকত আলী, এবং ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন্স ইকরাম কবীর।

ব্র্যাক ব্যাংকের এই পুরস্কার প্রাপ্তি নিয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা পরপর তিন বছর দেশ অন্যতম সেরা টেকসই ব্যাংকের স্বীকৃতি পেয়ে অত্যন্ত সম্মানিত। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমাদের টেকসই উদ্যোগকে আরও প্রসারিত করতে অনুপ্রাণিত করবে। আমাদের ব্যবসায়িক মডেল সুশাসন, স্বচ্ছতা, নৈতিকতা ও পরিপালনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যা সবুজ প্রকল্পে অর্থায়ন, কুটির, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) ও কৃষি খাতে টেকসই অর্থায়ন এবং সামাজিকভাবে দায়বদ্ধতা কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে।’

তিনি বলেন, ‘একটি দায়িত্বশীল করোরেট প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড এবং সবুজ পুনঃঅর্থায়ন কর্মসূচি ব্যবহার করার ওপর জোর দেই এবং দেশের কার্বন ফুটপ্রিন্ট হ্রাসের ক্ষেত্রে সচেষ্ট থাকি। একটি মিশন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে আমরা জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন সব সিএসআর উদ্যোগ গ্রহণ করি, যা সমাজ ও মানুষের উপর স্থায়ী প্রভাব ফেলে।’

টেকসই কর্মপ্রচেষ্টা, নৈতিক অনুশীলনের ওপর জোর দেওয়া এবং গ্রিন ফাইন্যান্সিং উদ্যোগকে জোরদার করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রমাণ এই পুরস্কার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X