কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল

জুলাই বিপ্লব স্মরণে চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। ছবি : সৌজন্য
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। ছবি : সৌজন্য

‘জুলাই বিপ্লব ২০২৪’ স্মরণে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। রাজধানীর লালমাটিয়া, মিরপুর ও উত্তরা ক্যাম্পাসে চার দিনব্যাপী নানা সৃজনশীল, শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

১ আগস্ট শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতা, গণজাগরণ ও শহীদদের আত্মত্যাগের চেতনা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা, ক্লিপ-আর্ট ডিসপ্লে, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মুক্ত আলোচনা ও দোয়া মাহফিল।

এলিমেন্টারি শাখার শিক্ষার্থীরা জাতীয় পতাকার হাতের ছাপ, ওয়ার্কশিট রঙ ও দেয়াল পত্রিকা তৈরির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। অন্যদিকে, প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয় চিত্রাঙ্কন, রচনা, বক্তৃতা, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়। শহীদ মুগ্ধাকে নিয়ে মুহাম্মদ শাহাদত হোসাইনের লেখা কবিতার আবৃত্তি, তাসিন আহমেদের ভাষণ এবং মাহদি সিনদিদ চৌধুরীর আবৃত্তি পরিবেশনা পুরো আয়োজনকে করে তোলে আবেগঘন।

বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে আহত এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক আসাদুল্লাহিল গালিব। তিনি অয়োজনে নিজের জীবনের অভিজ্ঞতা ও আত্মত্যাগের গল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তার বক্তব্যে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয় দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে।

আয়োজনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ৩টি ক্যাম্পাসের প্রায় চার হাজার শিক্ষার্থী এবং ছয় শতাধিক শিক্ষক ও কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ ছিল উৎসবমুখর ও শিক্ষণীয়।

অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় আত্মপরিচয়ের গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো, অনুভব করানো এবং দেশের কল্যাণে অবদান রাখতে অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য।

এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক চেতনার বীজ বপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্কুল কর্তৃপক্ষের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১০

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১১

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১২

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৩

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৭

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৮

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৯

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

২০
X