রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নগদে মিলছে ক্যাডেট কলেজ ভর্তি ফি প্রদানের সুযোগ, নেই অতিরিক্ত খরচ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের সব ক্যাডেট কলেজের ভর্তি আবেদন ফি সহজেই প্রদান করা যাচ্ছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে। বরাবরের মতোই এবারও এক্ষেত্রে কোনো বাড়তি খরচ প্রয়োজন হবে না।

বর্তমানে দেশে মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এর মধ্যে ৯টি ছেলেদের এবং ৩টি মেয়েদের জন্য। ইতোমধ্যে এসব ক্যাডেট কলেজের ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজগুলোতে যে কোনো আবেদনকারী ‘নগদ’-এর মাধ্যমে ভর্তি আবেদন ফি প্রদান করতে পারছেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তাছাড়া নগদ-এর এই ভির্তি ফির চার্জবিহীন পেমেন্ট সুবিধার ফলে, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য, ভর্তি প্রক্রিয়া এখন আরও সহজ ও সাশ্রয়ী হয়েছে।

আবেদনকারী বা অভিভাবকরা ক্যাডেট কলেজের অফিশিয়াল ওয়েবসাইট https://cadetcollege.army.mil.bd/ অথবা https://cadetcollegeadmission.army.mil.bd/ এ গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে পারবেন।

‘Apply Now/Sign Up’-এ ক্লিক করে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ই-মেইল অ্যাড্রেস ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ‘User ID’ও ‘Password’ দিয়ে লগইন করে ‘Payment’ অপশন থেকে ২,০০০ টাকা আবেদন ফি তাৎক্ষণিক পরিশোধ করা যাবে।

নগদ ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ফি প্রদানে কোনো সার্ভিস চার্জ বা ট্রানজেকশন ফি প্রযোজ্য হবে না। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইলে সঙ্গে সঙ্গে একটি এসএমএস নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।

ক্যাডেট কলেজ ভর্তি ফি সম্পূর্ণ চার্জমুক্ত করার বিষয়ে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, ‘আমরা নগদের মাধ্যমে ক্যাডেট কলেজ ভর্তি ফি প্রদান সম্পূর্ণ চার্জমুক্ত করেছি, যাতে সারা দেশের যে কোনো স্থান থেকে অভিভাবকরা সহজে, দ্রুত এবং সবচেয়ে কম খরচে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে। শিক্ষা-সংক্রান্ত যে কোনো ডিজিটাল পেমেন্ট আরও সহজ করতে নগদ বরাবরই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X