কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস পালিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘শেখ রাসেল দিবস’ পালিত। ছবি : কালবেলা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘শেখ রাসেল দিবস’ পালিত। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষ্যে বিকেলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে শেখ রাসেলের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র থাকাকালীন ঘাতকেরা বঙ্গবন্ধু ও তার পরিবারের অধিকাংশ সদস্যসহ তাকে নির্মমভাবে হত্যা করে।

‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কর্মসূচির মধ্যে ছিল শহীদ শেখ রাসেলের জীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা।

আলোচনায় অংশ নিয়ে শহীদ শেখ রাসেলের অনন্য মানবিক গুণাবলী তুলে ধরেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।

উপাচার্য বলেন, ‘ছোট শেখ রাসেল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মানুষকে সাহায্য করতেন ও সাধারণ মানুষের জন্য তার হৃদয়ে ছিল অগাধ ভালোবাসা।’

উপাচার্য ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞে নির্মমভাবে নিহত জাতির পিতা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদেরকে জাতির সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডভাইজার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিজনেস অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১০

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১৩

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৪

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৫

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৬

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৭

দেশে আবারও ভূমিকম্প

১৮

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৯

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

২০
X