কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এনএসইউ’তে নারী উদ্যোক্তাদের জন্য বিজনেস সাপোর্ট সেন্টার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নারী উদ্যোক্তাদের জন্য ‘বিজনেস সাপোর্ট সেন্টার’ চালু হতে যাচ্ছে। ছবি : কালবেলা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নারী উদ্যোক্তাদের জন্য ‘বিজনেস সাপোর্ট সেন্টার’ চালু হতে যাচ্ছে। ছবি : কালবেলা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) নারী উদ্যোক্তাদের জন্য ‘বিজনেস সাপোর্ট সেন্টার’ চালু হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের ‘উইমেন এন্টারপ্রেনারস ফাইন্যান্স ইনিশিয়েটিভ (উইফাই)’ প্রকল্পের অধীন নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে কাজ করবে এই বিজনেস সাপোর্ট সেন্টার। এনএসইউ এর সাথে সেন্টারের সহযোগিতায় থাকবে ব্রেকবাইট, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এবং ইনোভেশন কনসাল্টিং লিমিটেড (আইসিইউ)।

রোববার (২৬ নভেম্বর) অংশীদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ লক্ষ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই কৌশলগত অংশীদারিত্বে আওতায় প্রাথমিকভাবে এনএসইউ কর্পোরেট কানেক্ট ট্রেনিং প্রোগ্রামের স্নাতকদের ব্যবসায়িক সহায়তা প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকল নারী উদ্যোক্তাদের জন্য এটি উম্মুক্ত করা হবে। সেন্টারটির মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসা সংক্রান্ত সহায়তা ব্রেকবাইট থেকে প্রদান করা হবে এবং এনএসইউ একাডেমিক দক্ষতা এবং বিভিন্ন বিষয়ভিত্তিক ট্রেনিং প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারজানা নাহিদ সহায়তা কেন্দ্রের সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা জানান, বিজনেস সেন্টারটি উদ্যোক্তাদের পরামর্শ এবং সহায়তার কেন্দ্র হিসাবে কাজ করবে। আর্থিক দিকনির্দেশনা, সার্টিফিকেশন সহায়তা, নেটওয়ার্কিং সুযোগ, আইনি সহায়তা এবং অন্যান্য ব্যবসায়িক পরিষেবা পাওয়া যাবে এখান থেকে। নারী উদ্যোক্তাদের জন্য একটি ওয়ান-স্টপ সলিউশন হিসেবে সেন্টারটিকে ডিজাইন করা হয়েছে।

ই-ক্যাব, উই এবং আইসিএল এই উদ্যোগে ই-কমার্স খাতে নিজেদের দক্ষতা, ব্যবসায় নারীর ক্ষমতায়ন এবং কৌশলগত বিষয়ে দিকনির্দেশনাসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্রেকবাইটের প্রধান নির্বাহী আসিফ আহনাফ সহযোগিতার তাৎপর্যের উপর জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ চিহ্নিত করে। এটি তাদের উদ্যোক্তা যাত্রার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ব্যবসায়িক সাপোর্ট দিয়ে সজ্জিত করার একটি সহযোগী প্রচেষ্টা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিজনেস রিসার্চের পরিচালক অধ্যাপক ড. নিয়াজ আহমেদ বলেন, এই অংশীদারিত্বটি বাস্তব ব্যবসায়িক সহায়তার সাথে একাডেমিক সক্ষমতাকে একীভূত করে নারীদের জন্য একটি সহজ ও শক্তিশালী উদ্যোক্তা ইকোসিস্টেমের পথ প্রশস্ত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X