কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মোজাফ্‌ফর হোসেনের গল্প সংকলন নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র আলোচনা

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র সদসবৃন্দ। ছবি : সৌজন্য
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র সদসবৃন্দ। ছবি : সৌজন্য

প্রখ্যাত গল্পকার মোজাফ্‌ফর হোসেনের লেখা ছোটগল্পের সংকলন ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’ নিয়ে আলোচনার করে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র সদস্যরা। এই বইটি মে মাসে গ্রুপে পড়া হয়, এবং এটি সবার মাঝে আকর্ষণীয় এবং চিন্তা-উদ্দীপক কথোপকথনের অনুপ্রেরণা জুগিয়েছে।

সভায় আলোচকরা উল্লেখ করেন, কীভাবে মোজাফ্‌ফর হোসেন তার গল্পগুলোতে বাস্তবতাকে ছাড়িয়ে গিয়েছেন এবং কতটা দক্ষতার সঙ্গে বাস্তব ও কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন। এ অনন্য পদ্ধতিই তাকে অন্য লেখকদের থেকে আলাদা করে তুলেছে।

অংশগ্রহণকারীরা বলেন, মোজাফ্‌ফর হোসেন যেহেতু বাস্তবতা এবং পরাবাস্তবতা উভয় লেন্সের মাধ্যমে তার গল্পগুলোকে উপস্থাপন করেন, তাই এই গল্পগুলোকে বেশিরভাগ সময়েই শুধু কাহিনীর চেয়েও অনেক বেশি মনে হয়; যার কারণে পাঠকরা তার গল্পে ট্র্যাডিশনাল প্লট খুঁজতে গেলে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। তার এই দ্বৈত দৃষ্টিকোণে সমাজের নিষ্ঠুরতা, বর্বরতা আর নৃশংসতার চিত্র— তীক্ষ্ণ ব্যঙ্গ এবং উপমার মাধ্যমে ফুটে উঠেছে।

গত ১০ জুন এ আলোচনায় লেখক নিজে উপস্থিত থেকে তার লেখক জীবনের নানা দিক সবার সঙ্গে শেয়ার করেন। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত হয়ে তাদের প্রশ্নের উত্তর দেন এবং তার কাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।

জুন ২০২৪ মাসে, ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র সদস্যরা কীর্তিমান লেখক আনিসুল হকের 'কখনো আমার মাকে' বইটি নিয়ে আলোচনা করবেন।

ব্র্যাক ব্যাংক পিএলসি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়।

১৮৭টি শাখা, ৪৫টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১,০৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে।

আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক গত ২২ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X