টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ৩০ হাজার কৃষকের বন্যায় ক্ষতি ৫৮ কোটি টাকা

টাঙ্গাইলের বন্যাকবলিত এলাকা। ছবি : কালবেলা
টাঙ্গাইলের বন্যাকবলিত এলাকা। ছবি : কালবেলা

টাঙ্গাইলে বন্যায় ৩০ হাজার কৃষকের প্রায় ৫৮ কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে। যমুনাসহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে পানি বৃদ্ধির ফলে জেলার গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। সড়ক ভেঙে ও বাঁধ উপচে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানির তীব্র স্রোতে ভূঞাপুর উপজেলার কয়েড়া এলাকায় সড়ক ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। দুর্ভোগ বেড়েছে মানুষের। বেশ কয়েকটি বিদ্যালয়ের মাঠে বন্যার পানি উঠায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

জানা যায়, ১২৩টি গ্রামে ৫৯ হাজার মানুষ এখনো পানিবন্দি রয়েছে। অপরদিকে বন্যায় ৬টি উপজেলায় ৬০১ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে । এতে করে বন্যায় প্রায় ২৯ হাজার ৩৩৫ কৃষকের ৫৭ কোটি ৪৯ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কবির হোসেন বলেন, কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলায় এ পর্যন্ত ২৯ হাজার ৩৩৫ কৃষকের ৫৭ কোটি ৪৯ লাখ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিভাবে ধারণা করছি। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকাও করা হাচ্ছে। কৃষকদের জন্য সরকারি প্রণোদনা এলে সেটি ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।

এদিকে টাঙ্গাইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ফাহিম হাসান বলেন, জেলার প্রত্যেকটি উপজেলায় জিআরের ২০ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুই হাজার করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ অর্থ দেওয়া হয়েছে। এছাড়াও পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে, প্রয়োজন হলেই দেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X