কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলের একটি চিত্র। ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলের একটি চিত্র। ছবি : সংগৃহীত

দুর্বৃত্তদের অবরোধ ও কারফিউ চলার কারণে টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে মহাসড়কের কুমিল্লা অংশে পদুয়ার বাজার, কোটবাড়ি ও সেনানিবাস এলাকায় গিয়ে যান চলাচলের এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি ঢাকার অভিমুখে যাচ্ছে। নোয়াখালী থেকে ছেড়ে আসা ইকোনো এক্সপ্রেস পরিবহনের একটি গাড়িও ঢাকার অভিমুখে কুমিল্লা অতিক্রম করছে। তবে অন্য স্বাভাবিক সময়ের চেয়ে দূরপাল্লার যানবাহন ও যাত্রী কিছুটা কম লক্ষ করা গেছে।

কুমিল্লা আন্তঃজেলা বাস একতা ও সততা সার্ভিসের সহকারী পরিচালক কে এম জামাল কালবেলাকে বলেন, কারফিউ শিথিলতার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমাদের বাসগুলো স্বাভাবিকভাবে চলছে। কোনোরকম সহিংসতার খবর চালক ও যাত্রীদের কাছ থেকে পাইনি।

ঢাকার যাত্রী বেসরকারি ব্যাংক কর্মকর্তা আমিমুল এহসান মিথুন বলেন, বুধবার থেকে অফিস খোলা, তাই জরুরি কাজে ঢাকা যাচ্ছি। গাড়ির জন্য চিন্তায় ছিলাম, তবে এত তাড়াতাড়ি বাস পাব ভাবতে পারিনি। একটু অস্বস্তি লাগলেও আশা করি সঠিকভাবে পৌঁছাতে পারব।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার কালবেলাকে বলেন, কারফিউ শিথিল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের অনেকটা স্বাভাবিক গতি ফিরে এসেছে। কোথাও যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য কুমিল্লা জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা সর্বদা সজাগ দৃষ্টি রাখছেন। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, যাত্রী কিছুটা কম হলেও আশা করি আগামীকাল বৃহস্পতিবার থেকে আরও স্বাভাবিক হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিসে রানির দাপট

বাংলাদেশের পাশে পাকিস্তান কি থাকবে? চূড়ান্ত সিদ্ধান্ত আজ 

৫০ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ইইউ সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা ইরানের

জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল ছাত্রদল

বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিল রাকসু 

রোজার নিয়ত কখন, কীভাবে করবেন?

রেজাউলের শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জামায়াত আমির

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

১০

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

১১

ফেব্রুয়ারির হলিউড

১২

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৩

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৪

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

১৫

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

১৬

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১৭

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

১৮

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১৯

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

২০
X