ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৮:০৭ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ৪ মামলায় ফরিদপুরে গ্রেপ্তার ৬৭

আদালতে নেওয়া হয় গ্রেপ্তারকৃতদের। ছবি : কালবেলা
আদালতে নেওয়া হয় গ্রেপ্তারকৃতদের। ছবি : কালবেলা

ফরিদপুরে সহিংসতার ঘটনায় চারটি মামলায় ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চারটি মামলার মধ্যে ভাঙ্গা ও ফরিদপুর কোতোয়ালি থানায় একটি করে এবং সদরপুর থানায় দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সদরপুর থানা সূত্রে জানা যায়, সদরপুর সরকারি কলেজ এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা নিয়ে গত ১৮ জুলাই দায়ের করা মামলার বাদী ওই থানার এসআই মো. তানভীর। এ মামলায় ১৭ জনের নামসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়।

গত ২০ জুলাই উপজেলার কৃষ্ণপুর বাজার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সদরপুর থানায় দ্বিতীয় মামলাটি হয়। ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনকেকে আসামি করা হয়েছে। এ মামলার বাদী এসআই মো. রিপন।

এদিকে গত ২০ জুলাই ভাঙ্গার ঢাকা-খুলনা মহাসড়কের শুয়াদী এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে আরেকটি মামলা হয়েছে ভাঙ্গা থানায়। এ মামলার বাদী এসআই মোশাররফ হোসেন। এ মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৭ জনকে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই জেলা প্রশাসকের অফিসের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এসআই শ্রীবাস চক্রবর্ত্তী পুলিশের ওপর হামলার অভিযোগে বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক মহবুবর করিম বলেন, চার মামলায় এখন পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা প্রদানের অভিযোগে জেলার কোতোয়ালি ও ভাঙ্গা থানায় একটি এবং সদরপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X