নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে শোকের মাসে বানানো তোরণের ব্যানার কেটে দিল দুর্বৃত্তরা

নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে নির্মিত তোরণের ব্যানার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে নির্মিত তোরণের ব্যানার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

শোকের মাস আগস্টের প্রথম দিনে নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে নির্মিত তোরণের ব্যানার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।

বুধবার (৩১ জুলাই) রাতের কোনো একসময়ে নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নির্মিত শোক দিবসের তোরণের ব্যানার কেটে দেওয়া হয়। একই সময় সড়ক বিভাজকের লাগানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত জাতীয় মৎস্য দিবসের প্ল্যাকার্ডও কেটে উপড়ে ফেলা হয়। এমনকি সদর থানার সামনেও সড়ক বিভাজকের ওপর লাগানো ব্যানার ফেস্টুন কেটে-ছিঁড়ে উপড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নাটোর-০২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ব্যক্তিগত কর্মকর্তা আকরামুল ইসলাম বলেন, কর্মীদের কাছে খবর পেয়ে কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শোক দিবসের স্মরণে নির্মিত তোরণ দেখতে গিয়ে তার ব্যানার ছেঁড়া অবস্থায় দেখেতে পাই। কে বা কারা আক্রোশবশত শোকাবহ এ আগস্টের মাসে ব্যানার ছিঁড়েছে তা খুঁজে বের করার জন্য সদর থানার ওসিকে জানানো হয়েছে। আমাদের ধারণা স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল বিদ্বেষবশত এ কাজ করেছে। এমন ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদকে তাদের ব্যানার ফেস্টুন কাটাছেঁড়া সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, দেশে এমনিতেই অস্থিরতা বিরাজ করছে। এখন কোনো ব্যবস্থা নিতে গেলে সংকট ঘনীভূত হতে পারে। তাই কোনা পদক্ষেপ নেওয়া হবে না।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমন বলেন, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা তোরণ ছেঁড়ার ঘটনাটি আমাকে জানিয়েছেন। যারা জাতীয় শোক দিবসের তোরণ কেটে নষ্ট করার ধৃষ্টতা দেখিয়েছে তাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X