বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিএনপি-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ নেতা বহিষ্কার

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

বগুড়ায় শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুদিনে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ উঠেছে, সোমবার (৫ আগস্ট) বগুড়া সদর উপজেলা পরিষদ, সদর পুলিশ ফাঁড়ি, আওয়ামী লীগ ও জাসদ কার্যালয়ে এবং আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া পুলিশ প্লাজাসহ বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে লুটপাট করা হয়। ভাঙচুর করা হয়েছে বগুড়া উদীচী কার্যালয়ও। এ ছাড়া বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও আনসার ব্যারাকে হামলা চালিয়ে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এসব ঘটনায় জড়িত থাকার দায়ে বগুড়ার চার যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী রাঙ্গা, লাহিড়ীপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন সরকার, গোকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল এবং শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ।

রোববার (১১ আগস্ট) জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক শাহাদত হোসেন সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে শনিবার (১০ আগস্ট) বগুড়ার সারিয়াকান্দিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে লুটপাট ও ভাঙচুরে জড়িত থাকার দায়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- সারিয়াকান্দি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন দীপন ও সদস্য সচিব সোহেল রানা।

জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপর সারিয়াকান্দিতে আন্দোলনকারীদের সঙ্গে আনন্দ মিছিল করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় বিক্ষুব্ধ কিছু আন্দোলনকারী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা করে। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

এরপর তারা স্থানীয় পাবলিক ক্লাব, প্রেস ক্লাব, ক্রীড়া সংস্থা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদারের বাসভবনে হামলা করে। সেখান থেকে টিভি, ফ্রিজ, কম্পিউটার, চেয়ার-টেবিল, আলমারিসহ বিভিন্ন মালামাল লুট করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X