ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়ায় যৌথ মহড়া

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়ায় যৌথ মহড়া। ছবি : কালবেলা
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়ায় যৌথ মহড়া। ছবি : কালবেলা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও প্রতিটি নাগরিকের নিরাপত্তায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যৌথ মহড়া দিচ্ছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ।

সোমবার (১২ আগস্ট) দুপুরে থানা কমপ্লেক্স থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে উপজেলার সব সড়ক ও হাটবাজারে এ মহড়া দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, ওসি এসএম আতিক উল্লাহ, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মহড়া দেওয়াকালে উপজেলার সব নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়লেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। উপজেলাবাসীর আস্থা ও ভরসার প্রতীক হয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা একত্রে মাঠে কাজ করছেন। এ সময় সঠিক তথ্য দেওয়াসহ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজহারুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বর্তমানে কোনো ধরনের গোলযোগ তৈরি, খাল ভরাট, ড্রেজার ব্যবহার, মাদক পরিবহন, বিক্রয় কিংবা সেবন, চোরাচালানসহ, গাড়ি অবৈধ পার্কিং, চাঁদাবাজির সঙ্গে কাউকে জড়িত প্রমাণ পেলে কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১০

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১১

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১২

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৩

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৪

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৫

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৬

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৭

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৮

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৯

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

২০
X