সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

সিলেট মেট্রোপলিটন পুলিশ। গ্রাফিক্স : কালবেলা
সিলেট মেট্রোপলিটন পুলিশ। গ্রাফিক্স : কালবেলা

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র এবং গুলির মধ্যে ৭৭টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল পর্যন্ত লুট হওয়া এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র ও পুলিশ কর্তৃক ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শর্টগান এবং গ্যাস গান রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কি পরিমাণ অস্ত্র এবং গুলি লুণ্ঠন করা হয়েছে এর প্রকৃত হিসাব এখনই বলা যাচ্ছে না। আমরা প্রকৃত হিসাব মেলানোর কাজ করছি। এ সময় পুলিশ সদস্যদের কাছ থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র, গুলি নিকটস্থ থানা অথবা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কিছু দুষ্কৃতকারী সিলেটের বন্দর বাজারে থাকা পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ ফাঁড়ি, কোতোয়ালি থানাসহ সিলেটের বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।

এ সময় তারা বেশকিছু অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরকারি জিনিস লুট করে নিয়ে যায়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দেশের বিভিন্ন জায়গায় লুট হওয়া অস্ত্র, গুলি দ্রুততম সময়ের মধ্যে ফেরত দিতে নির্দেশ দেন।

অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। পরে লুট হওয়া এসব অস্ত্র উদ্ধারে মাঠে নামে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X