জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দপ্তরে নেই জামালপুরের দুই প্রভাবশালী জনপ্রতিনিধি

বাঁ থেকে- বিজন কুমার চন্দ ও ছানুয়ার হোসেন ছানু। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- বিজন কুমার চন্দ ও ছানুয়ার হোসেন ছানু। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দপ্তরে নেই জামালপুরের দুই প্রভাবশালী জনপ্রতিনিধি। তাদের মধ্যে পলাতক রয়েছেন জামালপুর সদর পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আজমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

অন্যদিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ছুটিতে আছেন বলে জানা গেছে। তাদের দুজনের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান কালবেলাকে জানান, গত ৫ আগস্টের পর থেকে মেয়র অফিসে আসেন না। সেবা কার্যক্রম অব্যাহত। মেয়রের বরখাস্ত কিংবা অপসারণের কোনো ঘটনা ঘটেনি। এরই মধ্যে ১৪ আগস্ট রাতে মেয়র ছানোয়ার হোসেন ছানুকে প্রধান আসামি করে জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল করিমের স্ত্রী সুরাইয়া বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেছেন।

জামালপুর জেলা ছাত্রলীগের এক সাবেক নেতা কালবেলাকে জানান, উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ পালাননি। তিনি গত ২ আগস্ট চিকিৎসার জন্য ভারত গিয়েছেন। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।

জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী উপজেলা চেয়ারম্যানের ছুটিতে থাকার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, উপজেলা চেয়ারম্যান বাংলাদেশের বাইরে আছেন। তিনি চিকিৎসার জন্য ছুটি নিয়ে ভারতে গেছেন। বিশেষ কিছু বিষয় বাদে অন্যান্য সেবা কার্যক্রম চালু আছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১০

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১১

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৩

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৫

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৬

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৭

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৮

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X