কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়কধসে কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া যানচলাচল বন্ধ

সড়কের মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি : কালবেলা
সড়কের মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি : কালবেলা

কয়েক দিনের ভারি বর্ষণে সড়কের মাটি ধসে বন্ধ হয়ে গেছে রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের যান চলাচল। রোববার (১৮ আগস্ট) সকাল থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সড়কটির কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকায় সড়কের নিচের মাটি ধসে গিয়ে সম্পূর্ণ ভেঙে গেছে। এতে করে সড়কটি সম্পূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল সম্ভব হবে না। এদিকে সড়কটির মেরামত কাজ দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছে রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তর।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কটির ভেঙে যাওয়ায় আপাতত বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ আছে। ইতোমধ্যে সড়কটির কাজ শুরু করার বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সড়ক মেরামত শেষ হলে আবারো যান চলাচল স্বাভাবিক হবে।

রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, পে-লোডার পাঠিয়ে মাটি ভরাট করা হবে। দ্রুত সময়ে যেন সড়কটি যান চলাচলের উপযোগী করা হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া প্রায় ২০ কিলোমিটারের সড়কটি দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন রাঙামাটি জেলায় যাতায়াত করে। এ ছাড়া রাঙামাটি জেলার সঙ্গে বান্দরবানের যাতায়াত করা অন্যতম প্রধান সড়ক এটি। যার ফলে সড়কটি এই ভাঙা অংশ মেরামত না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

সুদানে ড্রোন হামলায় নিহত ২৩

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

একনজরে আজকের কালবেলা (১২ জুন)

১০

আর্জেন্টাইন শিবিরে চোট, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন

১১

ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী : আইআরজিসি

১২

ফল-পাতা খেয়ে ৬ দিন, দস্যু আস্তানা থেকে পালিয়ে এলেন জেলে

১৩

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ প্রশাসক নিয়োগ

১৪

বিশ্বকাপে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণের উদ্যোগ

১৫

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

১৬

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

১৭

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্তে কমলো তেলের দাম

১৮

প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে কাজ করছে চসিক : মেয়র শাহাদাত

১৯

ছুটির দিনে যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

২০
X